Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৫

গুলশানে টিউলিপের ফ্ল্যাট মালিকানা, আদালতে নথিপত্র দিলেন সাক্ষীরা

গুলশানে টিউলিপের ফ্ল্যাট মালিকানা, আদালতে নথিপত্র দিলেন সাক্ষীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাটের মালিকানা রয়েছে শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের শুনানিতে সাক্ষীরা আদালতে এ সংক্রান্ত নথিপত্র জমা দেন।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে ওইদিন ইস্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা সাক্ষ্য প্রদান করেন। তারা হলেন– নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহানও সেদিন আদালতে সাক্ষ্য দেন।

প্লট জালিয়াতি সংক্রান্ত তিনটি পৃথক মামলায় এখন পর্যন্ত ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ মোট ২৩ জনকে আসামি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালত সূত্রে জানা যায়, আগামী ৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এর আগে আদালতে দেওয়া সাক্ষ্যে বলা হয়, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে পূর্বাচলে ৩০ কাঠার একটি প্লট বরাদ্দের আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ রয়েছে, এ বরাদ্দ ছিল সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এ ঘটনায় দুদক তদন্ত শেষে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা