Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ৮ জুন ২০২৫

টিউলিপের কোনও চিঠি পাইনি: প্রেস সচিব

টিউলিপের কোনও চিঠি পাইনি: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে কোনও চিঠি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ জুন) বিকেলে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা টিউলিপ সিদ্দিকের কোনও চিঠি পাইনি। ৫ জুন থেকে ছুটিতে আছি।

এর আগে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানায়, দুর্নীতির অভিযোগ সংক্রান্ত ভুল বোঝাবুঝি দূর করতে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এ সাক্ষাৎ চান অধ্যাপক ইউনূসের চলতি সপ্তাহের লন্ডন সফরের সময়। আগামীকাল সোমবার (৯ জুন) ড. ইউনূস লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শেখ হাসিনার শাসনামলে তিনি ও তার মা শেখ রেহানা প্রভাব খাটিয়ে ঢাকার অভিজাত এলাকায় ৭ হাজার ২০০ বর্গফুটের একটি প্লট নিয়েছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন <<>> ড. ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করতে চান টিউলিপ

গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর টিউলিপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজও শুরু হয়েছে।

এদিকে টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবীরা এসব অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। তারা আরও অভিযোগ করেছেন, লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট নথিপত্র ঢাকার একটি ‘অজানা ঠিকানায়’ পাঠানো হয়েছে।

অধ্যাপক ইউনূসের সফরসূচিতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক এবং চ্যাথাম হাউজের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের সময় তিনি ব্রিটিশ পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামি, জ্যেষ্ঠ মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়িক-নীতিনির্ধারকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট