Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ২০ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু

জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রতিনিধিসহ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি মহাপরিচালক (ডিজি), আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসির ডিজি, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা।

ভোট প্রস্তুতির অংশ হিসেবে এটি এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে কমিশনের চার নির্বাচন কমিশনার, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নিয়েছেন।

ইসি সূত্র জানায়, বৈঠকে ভোটের সময় নিরাপত্তা পরিকল্পনা, সহিংসতা প্রতিরোধ, ভোটকেন্দ্র ও প্রার্থীদের নিরাপত্তা, ডিজিটাল মনিটরিং এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে।

বৈঠক শেষে কমিশন নির্বাচনকালীন নিরাপত্তা কৌশল ও সমন্বয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প