Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ৬ অক্টোবর ২০২৫

২১ লাখ মৃত ভোটারের অনেকেই ভোট দিয়েছেন: সিইসি

ভোটার তালিকা হালনাগাদের সময় আমরা ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করেছি। অবাক করার মতো বিষয় হলো, তাদের অনেকেই আগে ভোট দিয়ে যেতেন।

২১ লাখ মৃত ভোটারের অনেকেই ভোট দিয়েছেন: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত হয়েছে, যাদের অনেকেই পূর্ববর্তী নির্বাচনে ভোট দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে গণমাধ্যমের সঙ্গে এক সংলাপে তিনি এ তথ্য জানান। সংলাপে সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, 

ভোটার তালিকা হালনাগাদের সময় আমরা ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করেছি। অবাক করার মতো বিষয় হলো, তাদের অনেকেই আগে ভোট দিয়ে যেতেন।

তিনি আরও বলেন, আমরা চাই আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন। এবার এমন ব্যবস্থা নেয়া হচ্ছে, যাতে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও নির্বাচনের দায়িত্বে থাকা প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারীও ভোট দিতে পারেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গেও আলাদা বৈঠকের পরিকল্পনা রয়েছে।

সিইসি নাসির উদ্দিন বলেন, সংলাপে আসা সব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আমরা চাই জনগণ, গণমাধ্যম ও সব রাজনৈতিক পক্ষের মতামত নিয়েই এমন একটি নির্বাচন আয়োজন করতে, যা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার দৃষ্টান্ত স্থাপন করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প