Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোনে কথা বলি না: সিইসি

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোনে কথা বলি না: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁসের আশঙ্কায় তিনি টেলিফোনে কথা বলেন না। রাজনৈতিক নেতাদের সঙ্গেও ফোনে যোগাযোগ করেন না, তবে সরাসরি আলোচনা করতে আগ্রহী।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামানসহ বিভিন্ন পেশাজীবী ও শিক্ষার্থী প্রতিনিধি অংশ নেন।

সিইসি বলেন, ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হয়। এ কারণে আমি ফোন ধরি না। অনেকে অভিযোগ করেন আমি ফোনে কথা বলি না। তাই বলছি—আপনারা সরাসরি আসুন, দরজা সবসময় খোলা। প্রয়োজনে লিখিত প্রস্তাব দিন।

তিনি জানান, প্রযুক্তি ও এআই ব্যবহারে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ইসি সচেতন এবং তা মোকাবিলায় গুরুত্বসহকারে কাজ করছে। নির্বাচনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে, পাশাপাশি যত বেশি সম্ভব দেশীয় পর্যবেক্ষককে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।

সিইসি বলেন, অতীতের মতো হবে না। এবার আমরা পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা পুনরায় চালু করছি। আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুন্দর, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হোক।

সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মানুষকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করুন। আপনাদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয়। যেকোনো সময়ে আপনারা প্রস্তাব দিলে আমরা তা বিবেচনায় নেব।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প