Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:১৮, ২১ অক্টোবর ২০২৫

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের ঘোষণা আসিফের, পররাষ্ট্র উপদেষ্টা নীরব!

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের ঘোষণা আসিফের, পররাষ্ট্র উপদেষ্টা নীরব!
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তত ১০টি দ্বিপাক্ষিক চুক্তি ও প্রকল্প বাতিলের তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও বক্তব্য দেননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আসিফ মাহমুদ সজীব তার ফেসবুক পোস্টে লিখেছেন, 

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের সঙ্গে সম্পাদিত কয়েকটি চুক্তি পুনর্বিবেচনার কাজ শুরু হয়। যথাযথ পর্যালোচনা ও স্বার্থমূল্যায়নের পর সিদ্ধান্ত নেয়া হয়েছে, এ ১০টি প্রকল্প ও চুক্তি বাংলাদেশ সরকারের বর্তমান নীতি ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—ফলে এগুলো বাতিল করা হয়েছে।

পোস্টের সঙ্গে তিনি একটি ফটোকার্ডও শেয়ার করেন, যেখানে বাতিল হওয়া চুক্তি ও প্রকল্পগুলোর তালিকা দেয়া হয়েছে। সেগুলো হলো—

  • ত্রিপুরা–চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প
  • অভয়পুর–আখাউড়া রেলপথ সম্প্রসারণ
  • আশুগঞ্জ–আগরতলা করিডর
  • ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প
  • বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি
  • ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব
  • সিলেট–শিলচর সংযোগ প্রকল্প
  • পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি
  • ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড)
  • ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট সরবরাহ চুক্তি।

এ বিষয়ে সোমবার (২০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আজ এ বিষয়ে আমি কোনও কথা বলবো না।

সরকারি সূত্র বলছে, চুক্তিগুলোর বেশ কয়েকটি পূর্ববর্তী সরকারের সময়ে স্বাক্ষরিত হয়, যার মধ্যে কিছু নিয়ে দীর্ঘদিন ধরেই জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে বিতর্ক চলছিলো। বিশেষ করে ফেনী নদী পানি ব্যবস্থাপনা, আগরতলা করিডর ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় অংশীদারিত্বের বিষয়গুলো নতুন সরকারের নীতিমালা পর্যালোচনায় আসে।

কূটনৈতিক মহলে এ সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ‘জাতীয় স্বার্থ রক্ষার সাহসী পদক্ষেপ’ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, এ সিদ্ধান্ত বাংলাদেশ–ভারত সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতাকে শীতল করে দিতে পারে।

তবে সরকারি পর্যায়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি—যা এ পদক্ষেপের রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্যকে আরও রহস্যময় করে তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার