Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আসিফ-সাকিবের পাল্টাপাল্টি পোস্ট, নেট দুনিয়ায় তোলপাড়

আসিফ-সাকিবের পাল্টাপাল্টি পোস্ট, নেট দুনিয়ায় তোলপাড়
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান। তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন আপা।’ সঙ্গে দিয়েছেন হাসিনার সঙ্গে তোলা একটি ছবি। 

মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয় এবং কমেন্ট সেকশনে ভক্ত-সমালোচকদের তীব্র প্রতিক্রিয়া জমা হতে থাকে। অনেকে তাকে ‘আওয়ামী দোসর’ ও ‘দালাল’ আখ্যা দেন। কেউ কেউ প্রশ্ন তোলেন— ‘গণহত্যার দায়ী ব্যক্তিকে শুভেচ্ছা জানানোর মানে কী?’

এ পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ফেসবুকে লিখেছেন, 

একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।

তার এ মন্তব্যকে ঘিরে জল্পনা তৈরি হয় যে তিনি ইঙ্গিত করছেন সাকিবের দিকেই। বিষয়টি আরও স্পষ্ট হয় সাকিবের নতুন পোস্টে। সেখানে সাকিব সরাসরি লিখেছেন, 

যাক, শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্যই আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোনও দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।

সাকিবের এ মন্তব্যে বোঝা যাচ্ছে, তিনি নিজের জাতীয় দলের ক্যারিয়ার শেষ হওয়ার জন্য আসিফ মাহমুদকেই দায়ী করছেন।

রাজনৈতিকভাবে উত্তাল সময়ের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানানো এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় উপদেষ্টা-সাবেক ক্রিকেট তারকার এ তর্ক সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট