Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া উপদেষ্টা আসিফ

সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া উপদেষ্টা আসিফ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ঘিরে ফের বিতর্ক দানা বেঁধেছে। আওয়ামী লীগের পতনের পর থেকেই ছাত্র-জনতার গণআন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় দলে সাকিবকে আর দেখা যায়নি। এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি ঘোষণা দিয়েছেন—সাকিব আর কোনোদিন বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন না।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে আসিফ বলেন, বাংলাদেশের পতাকা বহনের সুযোগ তাকে দেওয়া যাবে না। জাতীয় দলের জার্সি পরার অনুমতি আর দেওয়া সম্ভব নয়। বিসিবিকে আমি এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছি।

কারণ হিসেবে তিনি দাবি করেন, সাকিব নিজেকে নিরপেক্ষ দেখালেও আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। আসিফ উল্লেখ করেন, সাকিব বারবার বলেছেন, ‘আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল।’ কিন্তু বাস্তবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এর প্রমাণ হিসেবে সাকিবের একটি ফেসবুক পোস্টকে সামনে আনেন তিনি। ওই পোস্টে সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।

এই পোস্ট প্রকাশের পরই আসিফ তার ফেসবুকে লেখেন, সাকিবকে ‘পুনর্বাসন’ না করার সিদ্ধান্তই সঠিক ছিল। এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষের পাল্টাপাল্টি পোস্টে তীব্র আলোচনা শুরু হয়।

অন্যদিকে, টেলিভিশন চ্যানেলটির সঙ্গে আলাপকালে সাকিব বলেন, তিনি (শেখ হাসিনা) তো সব সময় খেলা ফলো করেছেন, খেলায় যুক্ত ছিলেন। সেখান থেকেই একটা সম্পর্ক তৈরি হয়েছে, যা রাজনীতির আগের। আমি একজনকে জন্মদিনে শুভেচ্ছা জানাতেই পারি। এতে কোনো রাজনৈতিক ইঙ্গিত বা উদ্দেশ্য নেই।

ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা