Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ফ্যাসিস্ট ও ভারতের ইন্ধনে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি’

‘ফ্যাসিস্ট ও ভারতের ইন্ধনে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি’
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য এলাকায় কোনও ধরনের ঘটনা ঘটতে না পারে এবং দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপিত হতে পারে সে জন্য বিশেষ নজর রাখা হচ্ছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রমনায় ডিএমপির পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খাগড়াছড়িতে একটি মহল পরিস্থিতি উত্তেজিত করার চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে পাহাড় এলাকায় অস্ত্র ও অর্থ যোগান দেয়া হচ্ছে, যা অশান্তি সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, 

কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপরে থেকে গুলি করছে। এ অস্ত্র ও অন্যান্য সহায়তা অনেক সময় বাইরে থেকে আসছে। এ পরিস্থিতি প্রতিহত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি সকলে যেন রাস্তা-ঘাট বন্ধ না করে এবং উৎসব নির্বিঘ্নে হয় সে জন্য সহযোগিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার