Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ২৮ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব ঐকমত্য কমিশনের

জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব ঐকমত্য কমিশনের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই একটি গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন বলছে, জনগণের মতামতের ভিত্তিতে রাজনৈতিক স্থিতি ও নির্বাচনী বৈধতা নিশ্চিত করতেই এ গণভোট জরুরি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে হলে জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। তাই আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছি এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত আলোচনার সুপারিশ করেছি।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় গিয়ে জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়নের বিস্তারিত সুপারিশমালা হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশনের একটি প্রতিনিধি দল।

সেখানে কমিশন সনদের বাস্তবায়ন কাঠামো, অন্তর্বর্তী সরকারের করণীয় ও নির্বাচনকালীন প্রশাসনিক দিকগুলো নিয়ে ১৫ দফা সুপারিশ তুলে ধরে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত