Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসঙ্ঘ এবং যুক্তরাষ্ট্র।

জাতিসঙ্ঘের বাংলাদেশের কার্যালয় সেশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের পাশে রয়েছে। একই সঙ্গে, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথকভাবে এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্যে জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি করে। ঢাকার আগারগাঁও আবহাওয়া স্টেশন থেকে এর উৎপত্তিস্থল মাত্র ১৩ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের প্রাথমিক প্রভাবে ১১ জন নিহত এবং ছয় শতাধিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সাহায্য ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প