Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে সারা দেশে নিহত ১১, আহত ছয় শতাধিক

ভূমিকম্পে সারা দেশে নিহত ১১, আহত ছয় শতাধিক
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে নরসিংদীতে ৫ জন, রাজধানীর বংশালে ৪ জন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন, তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আহতদের চিকিৎসায় দেশের সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে।

রাজধানীতে নিহত-৪

বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে তিন পথচারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা–ছেলে হাজি আব্দুল রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১৩) এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফি রয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন রাফির মা নুসরাত। এছাড়া মুগদা মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধ্বসে নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জে নিহত-২

রূপগঞ্জে দেয়াল ধসে এক নারী ও ফাতেমা (১) নামের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম। এছাড়া ওই এলাকায় আরও অনেকে আহত হয়েছেন।

নরসিংদীতে নিহত-৫

নিহতরা হলেন—সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন উজ্জ্বল (৪০) ও তার ছেলে হাফেজ মো. ওমর (৮), পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া (৭৫), কাজীরচর নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫)। তাদের মৃত্যু হয়েছে সানশেড, দেয়াল চাপা পড়া ও গাছ থেকে পড়ে আহত হওয়ার পাশাপাশি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে।

প্রধান উপদেষ্টার শোক

ভূমিকম্পে নিহত ও আহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংশ্লিষ্ট সব দফতরকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮