Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ১৪ ডিসেম্বর ২০২৫

তফসিল ঘোষণার পর বাড়তি সতর্কতা

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা, ইসি সচিব এবং মাঠপর্যায়ের রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সব দফতরের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখা থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

ডিএমপি কমিশনারকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। চিঠিতে বলা হয়, সিইসির জন্য ইতোমধ্যে গাড়িসহ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে নির্বাচনকালীন সময় বিবেচনায় তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন, অফিসে যাতায়াত এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্যও গাড়িসহ পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো পৃথক চিঠিতে সারা দেশে মাঠপর্যায়ের নির্বাচন কমিশনের কার্যালয়গুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, তফসিল ঘোষণার পর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

এ পরিস্থিতিতে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কার্যালয়ে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, সরঞ্জাম ও অবকাঠামো রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ