Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:১৫, ১২ ডিসেম্বর ২০২৫

তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে জানিয়েছেন অভিনন্দন

নির্বাচন ও গণভোটে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার

নির্বাচন ও গণভোটে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী জুলাইয়ে জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

তিনি জানিয়েছেন, নির্বাচন ও গণভোটকে অংশগ্রহণমূলক, উৎসবমুখর ও সম্পূর্ণ সুষ্ঠু করতে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন এক মাইলফলক স্পর্শ করল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে এগোচ্ছে—এ নির্বাচন ও গণভোট সে পথকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের মতামতের ভিত্তিতে নতুন বাংলাদেশ নির্মাণের ভিত্তি মজবুত করবে।

প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। তিনি বলেন,

নির্বাচন ও গণভোটকে সফলভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বার্তায় দেশের রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণভোটকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে নিতে হবে। ভিন্নমতকে সম্মান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক আচরণই দেশের সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে।

তিনি আরও বলেন,

বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সবার দায়িত্বশীল আচরণ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সক্ষম হব—এটাই আমার দৃঢ় বিশ্বাস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা
৪৮/০ থেকে পাকিস্তানের ধস, বাংলাদেশি মেয়েদের অবিস্মরণীয় জয়
হারলেও বিদায় নয়! ব্রাজিলের সামনে যত নকআউট সমীকরণ
লেবাননে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী