Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ৯ ডিসেম্বর ২০২৫

ইসি আনোয়ারুলের কঠোর বার্তা

উপদেষ্টারা নির্বাচনে লড়তে পারবেন না, প্রচারেও নিষেধ

উপদেষ্টারা নির্বাচনে লড়তে পারবেন না, প্রচারেও নিষেধ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কোনও উপদেষ্টা বা সরকারের যেকোনও পদে থাকা ব্যক্তি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। শুধু তাই নয়, তারা কোনও প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণাতেও অংশ নিতে পারবেন না। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের সামনে এ কঠোর অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সরকারের যেকোনও পদে থেকে নির্বাচনি কার্যক্রমে অংশ নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচার করতে না পারলে প্রার্থী হওয়ার প্রশ্নই ওঠে না। ফলে উপদেষ্টা বা সরকারি পদে থাকা কেউ এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এদিকে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। ইসি আনোয়ারুল জানান, আসনবিন্যাস, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রজ্ঞাপন, প্রায় ২০টি পরিপত্র, মোবাইল কোর্ট, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, মনিটরিং সেল ও আইনশৃঙ্খলা সেল গঠনসহ সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ। তফসিল ঘোষণার পরপরই এসব কার্যক্রম ধারাবাহিকভাবে কার্যকর হবে।

নির্বাচন কমিশনার মো. আব্দুর রাহমানেল মাছউদ জানিয়েছেন, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এরপর বুধবার সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। তফসিল ঘোষণার পর থেকেই সবার জন্য সমান সুযোগ-সুবিধা (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা হবে।

তিনি স্পষ্ট করেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনও নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত দলের প্রতীক থাকবে না। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের খসড়াও চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান তিনি।

আগামী কয়েক দিনের মধ্যেই তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। নির্বাচন কমিশনের এ কঠোর অবস্থানের ফলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক ময়দানে সরাসরি অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের