Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ১৫ জানুয়ারি ২০২৬

বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি

বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি যোগ দিয়েছেন। নতুন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বুধবার (১৪ জৃনুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি)-এর আওতায় তিনজনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগের মাধ্যমে বিমান পরিচালনা পর্ষদে অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে। এ পদক্ষেপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক কার্যক্রম ও নীতি নির্ধারণে আরও সুশৃঙ্খল এবং দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী