Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ১২ নভেম্বর ২০২৫

বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্কতা জারি

নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

সারাদেশে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার আশঙ্কা বাড়ায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা জোরদারের বিষয়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভাব্য নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সব বিমানবন্দরে নজরদারি ও টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে। একই সঙ্গে ভেহিক্যাল পেট্রোল ও ফুট পেট্রোল জোরদার করে মনিটরিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার মতো প্রস্তুতি রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এ ছাড়াও সর্বোচ্চ জনবল মোতায়েন ও ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে।

বেবিচকের নির্দেশনায় আরও বলা হয়—

  • সব বিমানবন্দরে কেপিআই (Key Point Installation) নিরাপত্তা নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে হবে, অন্য কারও প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
  • বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে র‍্যান্ডম নিরাপত্তা তল্লাশি চালানো, যাত্রী, লাগেজ, কার্গো ও যানবাহনের যথাযথ স্ক্যান নিশ্চিত করা, স্পর্শকাতর এলাকা ও সীমানা প্রাচীর এলাকায় ঘন ঘন নিরাপত্তা টহল পরিচালনার নির্দেশও দেয়া হয়েছে।
  • চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রতিদিন নিরাপত্তা সরঞ্জাম যেমন স্ক্যানার, মেটাল ডিটেক্টর ও সিসিটিভির কার্যকারিতা পরীক্ষা করে নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের আগে নিরাপত্তাকর্মীদের নিয়মিত ব্রিফিং প্রদান ও সর্বদা সতর্ক অবস্থায় রাখতে হবে।
  • এ ছাড়া কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। সিসিটিভি মনিটরিং সেলকে ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে ও সন্দেহজনক কিছু ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
  • সবশেষে গ্যাস লাইন, বৈদ্যুতিক সংযোগ এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোর পরিদর্শনের মাধ্যমে অগ্নি সুরক্ষা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছে বেবিচক।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও নাশকতার আশঙ্কা মাথায় রেখে বিমানবন্দরগুলোতে এমন সতর্ক অবস্থান সাম্প্রতিক সময়ের বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি