Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন
ছবি: সংগৃহীত

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) দিনাজপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানায়, সকাল ৯টা ১০ মিনিটে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হলে সকাল ৯টা ২৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ তাকে আটক করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। ১৭ আগস্ট তাকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। হত্যাসহ তিনটি মামলার আসামি হিসেবে তিনি বন্দী ছিলেন।

১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন রমেশ চন্দ্র সেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং ঠাকুরগাঁও-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান