Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৯:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সংবাদ সম্মেলনে প্রেস সচিব

২৯ বিলিয়ন ডলার নেট রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

২৯ বিলিয়ন ডলার নেট রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার
ছবি: সংগৃহীত

বিদায়ের প্রাক্কালে দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার—এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিলো ১৫ বিলিয়ন ডলারে। সে সময় ব্যাংকিং খাত প্রায় অচল অবস্থায় ছিলো এবং কয়েকটি ব্যাংক কার্যত দেউলিয়া হয়ে পড়েছিলো বলেও তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর সরকার আর্থিক শৃঙ্খলা ফেরানো, ব্যাংক খাতে আস্থা পুনর্গঠন এবং বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় কঠোর নজরদারির মতো পদক্ষেপ নেয়। এর ফলে ধাপে ধাপে রিজার্ভ বেড়ে বর্তমানে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

প্রেস সচিব বলেন, বিদায়ের সময় যে পরিমাণ রিজার্ভ রেখে যাওয়া হচ্ছে, তা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানির ব্যয় নির্বাহ করা সম্ভব হবে। এর মাধ্যমে একটি তুলনামূলক স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তির ওপর সরকার পরিবর্তন হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাত সচল করা এবং প্রশাসনিক সংস্কার এগিয়ে নেয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রয়োজনীয় আইনগত কাঠামো গড়ে তোলার কাজও সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, গত ১৮ মাসে কোনও গুমের ঘটনা ঘটেনি। একই সময়ে সরকারকে ‘ফ্যাসিস্টদের কার্যক্রম’ মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি সংকটাপন্ন অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিস্থিতি থেকে দেশকে তুলনামূলক স্থিতিশীল অবস্থায় এনে দায়িত্ব হস্তান্তর করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা