Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ৮ জানুয়ারি ২০২৬

রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৩.৭৮ বিলিয়ন ডলার

রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৩.৭৮ বিলিয়ন ডলার
ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৭ জানুয়ারি পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৮৫ দশমিক ০২ মিলিয়ন মার্কিন ডলারে।

একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ এখন ২৯ হাজার ১৮৮ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিলো ৩৩ হাজার ১৮০ দশমিক ৩১ মিলিয়ন মার্কিন ডলার। ওই সময় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিলো ২৮ হাজার ৫১৪ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে গ্রস ও বিপিএম-৬ উভয় হিসাবেই রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রকৃত বা নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ পদ্ধতি অনুযায়ী। এ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় এবং প্রতিশ্রুত পরিশোধযোগ্য অর্থ বাদ দিয়ে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বৃদ্ধির এ ধারা বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। রফতানি আয়, প্রবাসী আয় এবং বৈদেশিক অর্থপ্রাপ্তির ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনে রিজার্ভ পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে বলে তারা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী