Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

এনএসআই-ডিজিএফআই প্রধানদের সঙ্গেও বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, বাহিনীগুলোর কার্যক্রম ও সমন্বয় ইস্যুতে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী পৃথকভাবে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গে। বৈঠকে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা নিয়ে ব্রিফিং নেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে দায়িত্ব নেয়ার পর টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়, বিতরণ প্রক্রিয়া ও তদারকি নিয়ে এ বৈঠকে দিকনির্দেশনা দেয়া হতে পারে বলে সরকারি সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা