Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ২১ ফেব্রুয়ারি ২০২৬

জনতার ঢল

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। চারদিকে তখন শোকাবহ পরিবেশ, বাজতে থাকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান।

প্রধানমন্ত্রীর পর মন্ত্রিসভার সদস্যরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান। তাদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্যরা।

এরপর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন–এর নেতৃত্বে নির্বাচন কমিশনাররা পুষ্পস্তবক অর্পণ করেন।

তিন বাহিনীর প্রধানরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা হলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।

এরপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান–ও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথম প্রহরে রাষ্ট্রীয় পর্যায়ের শ্রদ্ধা নিবেদন চলাকালে নিরাপত্তা বেষ্টনির বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ। মধ্যরাতের আগেই হাতে ফুল নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষ হলে শহীদ মিনার সবার জন্য খুলে দেয়া হয়। এরপর একে একে সাধারণ মানুষ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে একুশ অবরুদ্ধ ছিলো, এবার সে একুশ মুক্ত। তিনি বলেন, দীর্ঘদিন পরে একটা ফ্যাসিস্ট শাসনের যাঁতা থেকে একুশে ছিলো অবরুদ্ধ, এবার সে একুশে মুক্ত।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা পরিণত হয় শোক, শ্রদ্ধা ও আবেগঘন এক মিলনমেলায়। ভাষা শহীদদের স্মরণে রাতভর চলতে থাকে মানুষের ঢল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল
জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
৩৮ নারী সদস্যসহ জামায়াতের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ নবীন চিকিৎসকের যোগদান
ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা
মাতৃভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রফতানি বন্ধ
ভাষা শহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
‘আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ আব্বু’-আবেগঘন পোস্টে জায়মা রহমান
মাদক-চাঁদাবাজি দমনে পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত: জয়সওয়াল
‘চাঁদাকে কি জাতীয়করণ করা হলো?’-সেতুমন্ত্রীর বক্তব্যে প্রশ্ন জামায়াত আমিরের
একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
দোকানে হামলা-ভাঙচুর, স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেফতার
সূর্য উঠেছে, আলো কতদূর?