Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৬

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৬
ফাইল ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। স্টল ভাড়া মওকুফের শর্তে আগে অংশগ্রহণ প্রত্যাখ্যান করা ৩২১ জন প্রকাশকসহ সব প্রকাশকের অংশগ্রহণেই অনুষ্ঠিত হবে এবারের মেলা। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সৃজনশীল প্রকাশক ঐক্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতারা।

অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বইমেলা আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়। গত ১৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মেলার তারিখ ঘোষণার পর আপত্তি জানান প্রকাশকরা। ভাষার মাস ফেব্রুয়ারির পরিবর্তে বিজয়ের মাস ডিসেম্বরে মেলা আয়োজনের সিদ্ধান্তে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং অংশগ্রহণ না করার ঘোষণা দেন।

পরে ১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের দাবি জানিয়ে লিখিতভাবে বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে আবেদন করেন প্রকাশকরা। এর পর সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনায় ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময় নির্ধারণ করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধেও সৃজনশীল প্রকাশক ঐক্যের ব্যানারে ৩২১ জন প্রকাশক ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের দাবি তোলেন।

ঈদের পর মেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও লিখিত আবেদন জানানো হয়। এরপর ১৬ ফেব্রুয়ারি মেলা পরিচালনা কমিটি একদিন পিছিয়ে ২১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত নেয়। কিন্তু নতুন করে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বুধবার জরুরি বৈঠকে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা