Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বড় রদবদল ইসিতে, একযোগে ১১২ কর্মকর্তা বদলি

বড় রদবদল ইসিতে, একযোগে ১১২ কর্মকর্তা বদলি
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনস্বার্থে বদলি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ দায়িত্ব হস্তান্তর না করলে ১ মার্চ বিকেল থেকেই তাকে সরাসরি অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এটি কমিশনের সবচেয়ে বড় বদলি উদ্যোগ। সামনে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। মূলত সে নির্বাচনগুলোর প্রস্তুতি জোরদার করতেই মাঠ পর্যায়ে এ ব্যাপক রদবদল করা হয়েছে।

উল্লেখ্য, বদলির আদেশ জারির দিনই ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়ন–এর রাষ্ট্রদূত। বৈঠকে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচন কমিশনের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা