Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে তফসিল ঘোষণা

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে তফসিল ঘোষণা
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে কোনো গণভোট হবে না। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হন। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশনে ঘোষণাপত্র জমা দেন। ফলে একই দিন বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী উপনির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ শ্রীবরদী ঝিনাইগাতী আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। আইন অনুযায়ী নতুন তফসিল ঘোষণা করে এ নির্বাচন সম্পন্ন করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটসঙ্গীদের তিনটি আসনসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ২১২। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয় পেয়ে বিরোধী দলে রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা