Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর ফোনের এক ঘণ্টার মধ্যেই উদ্ধার অপহৃত স্কুলছাত্র

প্রধানমন্ত্রীর ফোনের এক ঘণ্টার মধ্যেই উদ্ধার অপহৃত স্কুলছাত্র
ছবি: সংগৃহীত

রাজধানীতে অপহৃত এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 

অপহরণের খবর পেয়ে ছেলেটির বাবা সচিবালয় থেকে ছুটে গিয়ে প্রধানমন্ত্রীর দফতরে সরাসরি সহায়তা চান। বিষয়টি জানার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

পুলিশ জানায়, অপহৃত কিশোর রাজধানীর খিলগাঁও এলাকার ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। তাকে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় একটি সাততলা নির্মাণাধীন ভবনে আটকে রেখে মারধর করা হয়। পরে তার বাবার ফোন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেয়া হয়।

অপহৃত ছাত্রের বাবা সচিবালয়ের একজন কর্মচারী। ছেলের অপহরণের খবর পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়ে প্রধানমন্ত্রীর সচিবালয় দফতরে ঢুকে পড়েন এবং সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে সক্ষম হন। বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী ফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে মুক্তিপণ দাবি করেছিলো, সে নম্বর ট্র্যাক করে পুলিশ কৌশলে যোগাযোগ শুরু করে। ‘টাকা পাঠানো হবে’—এমন আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে আরও তথ্য নেয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে পুলিশ জোড়পুকুর এলাকার ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অপহৃত ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিবৃতিতে জানায়, শিশু অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তার নির্দেশের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করে এবং স্বল্প সময়ের মধ্যেই কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প