Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর দাফতরিক সূচনা

শহীদদের স্মরণে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

শহীদদের স্মরণে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ডাকটিকিট উন্মোচন করেন।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁও কার্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক দাফতরিক কার্যক্রম। দীর্ঘ সময় পর সরকারপ্রধানের সরাসরি উপস্থিতিতে এ কার্যালয়ে প্রশাসনিক কর্মকাণ্ড পূর্ণোদ্যমে শুরু হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সেখানে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা ও কর্মচারীকে দেখে তিনি আন্তরিকভাবে সময় দেন, এমনকি কয়েকজনকে নাম ধরে ডাকেন এবং তাদের খোঁজখবর নেন। তার এ আচরণে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দাফতরিক কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন কর্মস্থলে দায়িত্বগ্রহণের মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরে স্মারক ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাফতরিক কার্যক্রম শুরুর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর এ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তেজগাঁও কার্যালয়ে নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন দফতরটির কর্মকর্তা-কর্মচারীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা