Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৪, ২০ এপ্রিল ২০২৬

আওতায় প্রায় ১ কোটি ৮০ লাখ শিশু

হামের ঝুঁকি ঠেকাতে দেশজুড়ে গণটিকা শুরু

হামের ঝুঁকি ঠেকাতে দেশজুড়ে গণটিকা শুরু
ছবি: সংগৃহীত

হাম প্রতিরোধে সারা দেশে একযোগে শুরু হয়েছে বিশেষ গণটিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।

দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সারাদেশে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শহর ও গ্রাম উভয় পর্যায়ের শিশুদের আওতায় এনে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইতোমধ্যে ধাপে ধাপে এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপের কর্মসূচি ৫ এপ্রিল শুরু হয়ে চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপ শুরু হয়েছে ১২ এপ্রিল, যা চলবে ১২ মে পর্যন্ত। সিটি করপোরেশন এলাকায় এই বিশেষ ক্যাম্পেইন চলবে ২০ মে পর্যন্ত, আর দেশের অন্যান্য অঞ্চলে তা শেষ হবে ১২ মে।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেসব শিশুর জ্বর বা অন্য কোনও অসুস্থতা রয়েছে, তাদের তাৎক্ষণিকভাবে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা নেয়াই নিরাপদ। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে এ ধরনের গণটিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা নিশ্চিত করা গেলে শিশুমৃত্যু কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বড় অগ্রগতি সম্ভব।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

সুবর্ণার পর এবার বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী নেত্রী মাধবী মারমা
বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলনে তামাক নিয়ন্ত্রণে তিন প্রস্তাব
মেঘনার মৈশারচরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, থমথমে পুরো গ্রাম
দেড়শ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন—নতুন মর্যাদায় বগুড়া
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
যশোরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদার
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অযত্নে নষ্ট অবকাঠামো
বগুড়ায় ই-বেইল বন্ড সেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী
‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প
ইরানি জাহাজে গুলি, ওয়াশিংটন–তেহরান নতুন করে মুখোমুখি
হামের ঝুঁকি ঠেকাতে দেশজুড়ে গণটিকা শুরু
রাজধানীতে এবার ২৬টি পশুর হাট বসবে
আজ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংসদে রুমিনের বক্তব্যে ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের ক্ষোভ
ইসলামাবাদ বৈঠক বয়কট করছে ইরান
‘দুর্নীতি-চাঁদাবাজিতে দেশ জর্জরিত’—বিকল্প শক্তি গঠনের ডাক এনসিপির
‘সংকট না থাকলে লাইনে দাঁড়াতে হয় কেন?’—সংসদে জ্বালানি নিয়ে রুমিনের প্রশ্ন