Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:৪৮, ২০ এপ্রিল ২০২৬

‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প

‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প
ফাইল ছবি

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তিকে ঘিরে আবারও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে ‘শেষ সুযোগ’ দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—প্রস্তাবিত চুক্তিতে সম্মতি না দিলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি এ চুক্তি প্রত্যাখ্যান করে, তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। অত্যন্ত কড়া ভাষায় তিনি এমনও ইঙ্গিত দেন যে, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে।

একই সঙ্গে তিনি ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির তীব্র সমালোচনা করেন, যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-এর আমলে সম্পন্ন হয়েছিলো। ট্রাম্পের দাবি, ওই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কাছে দুর্বলতা দেখিয়েছিলো এবং তা ছিলো দেশের ইতিহাসের অন্যতম ব্যর্থ কূটনৈতিক সিদ্ধান্ত। তিনি বলেন, তার প্রশাসন সে ধরনের কোনও সমঝোতায় যাবে না।

এর আগে নিজের সোশ্যাল মিডিয়া Truth Social-এ দেয়া এক পোস্টেও একই ধরনের সতর্কবার্তা দেন ট্রাম্প। সেখানে তিনি উল্লেখ করেন, চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনায় আঘাত হানলে দ্রুত বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে এবং যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে অতীতের তুলনায় আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি আরও বলেন, গত কয়েক দশকে যা করা হয়নি, তা বাস্তবায়ন করাকে তিনি নিজের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখেন।

বিশ্লেষকরা মনে করছেন, এমন প্রকাশ্য ও কড়া হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি অঞ্চলজুড়ে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা