Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৫, ৬ এপ্রিল ২০২৬

আক্রান্ত হাজার ছাড়ালো

হামের প্রকোপ বাড়ছে, একদিনে আরও ৭ মৃত্যু

হামের প্রকোপ বাড়ছে, একদিনে আরও ৭ মৃত্যু
ফাইল ছবি

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ও নিশ্চিত মিলিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর-এর কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮২ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮০ জন।

মৃত্যুর হিসাবে দেখা গেছে, গত একদিনে হাম সন্দেহে ৫ জন এবং নিশ্চিত হামে ২ জন মারা গেছেন।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সার্বিক পরিস্থিতি আরও উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯ জন।

হাসপাতাল পরিস্থিতিও চাপের মধ্যে রয়েছে। এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন। তবে এর মধ্যে ৬ হাজার ১৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে জেলাভিত্তিক হিসাবেও ঢাকায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ২০ জন এবং সন্দেহজনক হামে ১১৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। সময়মতো চিকিৎসা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তারা সতর্ক করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল