Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ১২ এপ্রিল ২০২৬

উদ্বেগ বাড়ছে দেশে

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যে জানা গেছে, ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চার শিশুর মৃত্যু সরাসরি হামে হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, আর বাকি ছয় শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৮ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৫১ শিশুর।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। এ সময় নতুন করে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে, আর সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ২২৫।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ইতোমধ্যে ৭ হাজার ৬৫৬ শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। দেশে চলমান হাম প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে; ৫ এপ্রিল থেকে ইউনিসেফ, WHO ও গ্যাভির সহায়তায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনার অভিযান চলছে। 

বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ; সময়মতো টিকা না পেলে শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও মৃত্যুঝুঁকি দ্রুত বাড়ে। সাম্প্রতিক এ প্রাদুর্ভাব দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় সতর্কসংকেত হয়ে উঠেছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল