Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ১৩ এপ্রিল ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ সংক্রমণ

হামে আরও ৭ শিশুর মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ সংক্রমণ
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর মৃত্যু সরাসরি হামজনিত বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর, আর বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। 

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, এ হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের। প্রতিবেদনে বলা হয়েছে, নিশ্চিতভাবে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।

একই সময়ে সারা দেশে নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৬ জন আক্রান্ত ঢাকা বিভাগে। রাজশাহীতে ৪ জন এবং চট্টগ্রামে ২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। দেশের অন্য বিভাগগুলোতে নতুন করে কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। এদের মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু, যার মধ্যে শুধু ঢাকা বিভাগেই ভর্তি হয়েছে ২৭৪ জন। তুলনামূলকভাবে রংপুরে ভর্তি হয়েছে ১১ জন এবং ময়মনসিংহে ১৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭১৩ জন শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চট্টগ্রাম ও খুলনায় ১০৩ জন করে এবং রাজশাহীতে ১২ জন ছাড়পত্র পেয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫৬ শিশু। এ সময়ে মোট ১৭ হাজার ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ১০ হাজার ৯৫৪ জনকে ভর্তি করা হয়, ২ হাজার ৭২১ জনের হাম নিশ্চিত হয়েছে এবং চিকিৎসা শেষে ৮ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত এলাকাগুলোতে জরুরি নজরদারি বাড়ানো এখন অত্যন্ত জরুরি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা, উত্তেজনা বাড়ছে
সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির
ইউরোপে ঐতিহাসিক জয় বাংলাদেশের, তপু বর্মণের জোড়া গোল
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২
রোহিঙ্গা ক্যাম্পে জাল এনআইডি-পাসপোর্ট চক্রের বিস্তার
বিশ্বকাপের আড়ালে মেক্সিকোয় মানবপাচার ও যৌন বাণিজ্যের বিস্তার
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সরে গেলো পুলিশ
ভারতের নতুন ‘পুশইন’ চেষ্টা: ৪ সীমান্তে আটকা ৮৮ জন
বিশ্বকাপে ক্যানাডা কতটা শক্তিধর?
সিরাজগঞ্জের বাসচাপায় তিন ভ্যানযাত্রী নিহত
ইরান ইস্যুতে রিপাবলিকানদের বিভাজন, ট্রাম্পের জন্য বড় ধাক্কা
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ; ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বন্ধ কারখানা চালু করতে ২০০ কোটি টাকার ঋণ সুবিধা
আইভীর বাড়ির সামনে পুলিশি নজরদারি