Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:৫৩, ৭ এপ্রিল ২০২৬

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস: স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা জরুরি

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস: স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা জরুরি
ফাইল ছবি

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬।

শিশুদের সঠিক সংখ্যা, বয়সভিত্তিক তথ্য ও টিকাদানের আওতা সম্পর্কিত নির্ভুল তথ্য ছাড়া স্বাস্থ্যখাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব নয়। তথ্যের অভাবে অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়, যা সংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। একইভাবে মৃত্যুর সংখ্যা ও কারণের সঠিক তথ্য না থাকলে রোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়া যায় না।

বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষ এখনও নিবন্ধনের আওতার বাইরে রয়েছেন। কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করা জরুরি। জন্ম ও মৃত্যু নিবন্ধন সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) ব্যবস্থার মূল ভিত্তি। শক্তিশালী সিআরভিএস ব্যবস্থা সরকারকে হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করে, যা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশ ইতোমধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করে শতভাগ নিবন্ধনের দিকে এগিয়েছে। বাংলাদেশেও জন্ম নিবন্ধনের দায়িত্ব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর অর্পণ করলে অধিকাংশ শিশু স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় আসবে। পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে, যা স্বাস্থ্যখাতের পরিকল্পনা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, 

স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধনের মাধ্যমে একটি নির্ভরযোগ্য স্বাস্থ্য-তথ্যভান্ডার তৈরি করা সম্ভব, যা দেশে শক্তিশালী ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন
‘নয়ন ভরা জল গো তোমার’ গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’
কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা
শতকোটিপতি ক্লাবে মেসির ঐতিহাসিক প্রবেশ
ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি
হজ পালন করতে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু
মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ
যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, নিহত ১৫
মেট্রোরেলে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
ঈদের ছুটিতেও খোলা যেসব এলাকার ব্যাংক
তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়
জলঢাকায় ইউএনও মাঠে নামতেই উধাও যানজট
আদর্শ প্রজন্ম গঠনে প্যারিসে এমসি ইনস্টিটিউটের ব্যতিক্রমী আয়োজন