Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৩১, ২৩ জুলাই ২০২৬

শিক্ষার্থী বিক্ষোভে গিয়ে পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান

শিক্ষার্থী বিক্ষোভে গিয়ে পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান
ছবি: সংগৃহীত

ভারতে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভে সংহতি জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান। মুম্বাইয়ের দাদার এলাকায় বিক্ষোভে অংশ নেয়ার সময় তাকে আটক করে ওরলি থানায় নেয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।

আটকের বিষয়টি অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন।

আয়েশার অভিযোগ, দাদার এলাকায় শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ বিক্ষোভে উপস্থিত থাকাকালে কোনও ধরনের উসকানি বা বিশৃঙ্খলা ছাড়াই তাকে জোরপূর্বক পুলিশের ভ্যানে তুলে নেয়া হয়। এর আগে তার ভাই এবং কয়েকজন বন্ধুকেও আটক করা হয়েছিলো বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চারজন নারী পুলিশ সদস্য আয়েশা খানকে একটি পুলিশ ভ্যানে তুলে নিচ্ছেন। এ সময় তিনি কোথায় নেয়া হচ্ছে জানতে চাইলে পুলিশ কোনও উত্তর দেয়নি। একই ভিডিওতে আটক হওয়া এক শিক্ষার্থীকে তার আসন্ন গণিত পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও দেখা যায়।

পরে আয়েশাকে মুম্বাইয়ের ওরলি থানায় নেয়া হয়। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের আচরণ সহযোগিতাপূর্ণ ছিলো বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হলেও ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছিলো, সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাননি বলে দাবি করেন অভিনেত্রী।

ভিডিও বার্তায় আয়েশা খান বলেন, 

এখনও আমার হাত কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমাকে পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়।

তিনি আরও বলেন, আমাকে ভ্যানে তুলতে চারজন নারী পুলিশ এসেছিলেন। কিন্তু আমি জানতে চাই, 

কেনো? আমি কি কোনও বিশৃঙ্খলা করেছি? আমি কি কোনও উসকানিমূলক কথা বলেছিলাম? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য আমাকে কেনো আটক করা হলো? আমি তো পাঁচজনের কোনও দলের মধ্যেও ছিলাম না।

সম্প্রতি ভারতে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হয়েছে। বিভিন্ন স্থানে বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও সংহতি প্রকাশ করছেন। কেউ সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের সমর্থন জানাচ্ছেন, আবার কেউ আয়েশা খানের মতো সরাসরি রাজপথে নেমে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
ভারতজুড়ে বিক্ষোভের আগুন, চাপে মোদি
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’ দিবো: নাসীরুদ্দিন পাটওয়ারী
এমপি পদও কি হারাবেন গাজী নজরুল? যা বলছে সংবিধান ও ইসি
শিক্ষার্থী বিক্ষোভে গিয়ে পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ইসি
গাজী নজরুলকে এমপি পদ ছাড়ার আলটিমেটাম জামায়াতের
মেঘনায় সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫ শতাংশ প্রণোদনা
জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম
তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই—নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকরা
এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত
মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না: কুবার্সি
সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা