Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ৯ জুলাই ২০২৫

করাচিতে তালা ভেঙে পাকিস্তানি অভিনেত্রী হুমায়রার মরদেহ উদ্ধার

করাচিতে তালা ভেঙে পাকিস্তানি অভিনেত্রী হুমায়রার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আজগর আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ৩২ বছর বয়সী হুমায়রা প্রায় দুই সপ্তাহ আগে মারা গেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, আদালতের নির্দেশে গিজরি থানা পুলিশ করাচির ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট খালি করতে গেলে এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢোকে এবং হুমায়রার মরদেহ উদ্ধার করে। পরে প্রমাণ সংগ্রহের জন্য ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়।

মঙ্গলবার রাতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, মরদেহটি চূড়ান্তভাবে পচে গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনই প্রকাশ করা সম্ভব নয়।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, হুমায়রা আজগর আলী অ্যাপার্টমেন্টটি একাই ভাড়া নিয়েছিলেন, তবে ২০২৪ সাল থেকে ভাড়া পরিশোধ করেননি। এ অবস্থায় বাড়ির মালিক আদালতের শরণাপন্ন হন এবং অ্যাপার্টমেন্ট খালি করার আদেশ পান।

পুলিশের প্রাথমিক ধারণা, হুমায়রার মৃত্যুতে কোনো হত্যার প্রমাণ পাওয়া যায়নি। অ্যাপার্টমেন্টের সব দরজা-জানালা বন্ধ অবস্থায় ছিল। চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাবে না বলে জানানো হয়েছে।

হুমায়রা টেলিভিশন রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এ অংশগ্রহণ করে আলোচনায় আসেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

সবার দেশ/এফএস 

 

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী