Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৫:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শোকজ, মব ও চাপের রাজনীতি

সরকারের শুরুতেই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে শঙ্কা এনসিপির

সরকারের শুরুতেই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে শঙ্কা এনসিপির
ফাইল ছবি

নতুন সরকার গঠনের এক দিনের মাথায় গণমাধ্যম সংশ্লিষ্ট কয়েকটি ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গণভোট ও সংস্কারের পক্ষে সোশ্যাল মিডয়ায় মত দেয়ার অভিযোগে ‘এখন টিভি’র চার সাংবাদিককে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। একই সময়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে অপসারণের দাবিতে একদল বিএনপিপন্থী ব্যক্তির মব সৃষ্টির অভিযোগ উঠেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিবৃতিতে বলেছে, এসব ঘটনা নতুন সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতার ভবিষ্যৎ চিত্র সম্পর্কে অশনি সংকেত দিচ্ছে। দলটির অভিযোগ, গণমাধ্যমের মালিকদের ওপর চাপ প্রয়োগ এবং উচ্চ পর্যায়ে দলীয় আনুগত্যসম্পন্ন ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তি সংবাদমাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যেসব গণমাধ্যমে দলীয় ঘনিষ্ঠ ব্যক্তিদের দায়িত্বে বসানো হয়েছে, সেসব প্রতিষ্ঠানের সংবাদ পরিবেশনে ইতোমধ্যে পক্ষপাতদুষ্ট অবস্থান দৃশ্যমান। এর ধারাবাহিকতায় এখন টিভির চার সাংবাদিককে সংস্কারের পক্ষে অবস্থান নেয়া এবং দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতার সমালোচনা করায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

অন্যদিকে, বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ দাবি করেছেন, তাকে পদ থেকে সরানোর উদ্দেশ্যে কিছু উশৃঙ্খল ব্যক্তি সংগঠিত হয়ে মব তৈরি করেছেন। এনসিপির ভাষ্য, এ ঘটনা প্রমাণ করে যে অতীতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে যেভাবে সরকারি দলের অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করা হয়েছে, নতুন সরকারের আমলেও সে প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

দলটি মনে করে, সরকার গঠনের পরদিনই সাংবাদিকদের কোণঠাসা করার উদ্যোগ ভবিষ্যতে মতপ্রকাশের স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দেয়। তারা সতর্ক করে বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত মতপ্রকাশের গণতান্ত্রিক অধিকার খর্ব করার যেকোনও প্রচেষ্টা জনগণ মেনে নেবে না।

আরও পড়ুন <<>> মব জাস্টিস নিয়ন্ত্রণে কঠোর বার্তা মির্জা ফখরুলের

এনসিপি অবিলম্বে শোকজ করা সাংবাদিকদের কর্মস্থলে বহাল রাখা এবং বাসসের প্রধান সম্পাদককে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছে। একইসঙ্গে তারা স্বাধীনভাবে মতপ্রকাশ ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী বা স্বৈরাচারী যে কোনও তৎপরতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। অতীতের স্বৈরশাসনের পরিণতি থেকে শিক্ষা না নিলে নতুন কোনো স্বৈরাচারও একই পরিণতির মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সাদিয়া ফারজানা দিনা, সদস্য, দফতর সেল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এ  শঙ্কার কথা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ