Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের চেষ্টার সমালোচনা এনসিপির

শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের চেষ্টার সমালোচনা এনসিপির
ছবি: সংগৃহীত

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূইয়া সম্প্রতি যে তিনটি দাবি উত্থাপন করেছেন, তার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

তিনি বলেন, সেলিম ভূইয়ার উত্থাপিত দাবিগুলোর মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ কমিটির মাধ্যমে করার প্রস্তাব, কমিটির সভাপতি পদে রাজনৈতিক নেতাদের বহাল রাখার দাবি এবং সংসদ সদস্যদের অন্তত তিনটি প্রতিষ্ঠানের সভাপতি থাকার সুযোগ দেয়ার প্রস্তাব—সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এসব দাবির সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী স্বার্থ বা শিক্ষা খাতের উন্নয়নের কোনও সম্পর্ক নেই বলে তিনি মন্তব্য করেন।

ফয়সাল মাহমুদ শান্ত আরও বলেন, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ কমিটির মাধ্যমে করার দাবি বাস্তবে নিয়োগ বাণিজ্যের সুযোগ তৈরি করতে পারে, যা স্বচ্ছ, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগব্যবস্থার পরিপন্থী।

তিনি জোর দিয়ে বলেন, শিক্ষক নিয়োগসহ সব ধরনের নিয়োগ প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া উচিত। শিক্ষাক্ষেত্রকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের যে কোনও প্রচেষ্টার তিনি নিন্দা জানান।

এ সময় তিনি শিক্ষক সংগঠনগুলোকে রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে মনোযোগ দেয়ার আহ্বান জানান। অন্যথায় জনগণ এ ধরনের উদ্যোগ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ