Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সংবাদ সম্মেলনে সারজিস আলম

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী-ও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তবে দেশের স্বার্থে এবং জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্বাচনের শেষ মুহূর্তে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না।

তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এনসিপি দাবি করেছে, গত এক বছরে দলটি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। পর্যাপ্ত সময় পেলে সংসদে তাদের আসন সংখ্যা বর্তমানের ৬টি থেকে আরও বাড়তে পারতো বলেও মন্তব্য করেন সারজিস আলম।

সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বিষয়টি নিয়ে সমালোচনা করেন তিনি। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার দলীয় অনুগত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি।

এ সময় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, এনসিপি প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি সিটি কর্পোরেশন ও ওয়ার্ড পর্যায়ে দলের প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ