Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভার অনুষ্ঠান বর্জন করলো এনসিপি

মন্ত্রিসভার অনুষ্ঠান বর্জন করলো এনসিপি
ছবি: সংগৃহীত

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ এনসিপির নির্বাচিত ছয়জন সংসদ সদস্য জাতীয় সংসদ ভবনে শপথ পাঠ করেন। তবে দুই দফা শপথ শেষেই দলটির নেতারা জানান, বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে তারা অংশ নেবেন না।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে এ সিদ্ধান্ত নিশ্চিত করেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। তিনি লেখেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে অনুসরণ না করায় তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

এর আগে একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এমপিরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য—উভয় হিসেবেই শপথ নেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

সংসদ ভবনে বিএনপির শপথ অনুষ্ঠানের আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত নন এবং বিষয়টি এখনও সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে ধারণ করতে হবে এবং কে শপথ পড়াবেন—সে বিধানও নির্ধারণ করতে হবে।

এ অবস্থায় শপথ ইস্যুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ
‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নজর রাখছে ভারত’
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
কাতার বিমানবন্দরে বিদেশিদের ভিড়, ছড়ালো দেশ ছাড়ার গুজব
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
শিক্ষার্থীদের তালা ভেঙে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলো ছাত্রদল
পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের ৫ নির্দেশনা ইরানের
চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করলা কেনো?: মেজর (অব.) আখতার
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল সীতাকুণ্ড, মহাসড়ক-রেললাইন অবরোধ
পুলিশকে পিটিয়ে জখম করলো আওয়ামী সন্ত্রাসীরা
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ
জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০