Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সমঝোতায় ১১ দলীয় জোট

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত

ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে মেয়র প্রার্থী নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দলীয় সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে। সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও তিনি ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট পান, যা দলটির নেতাদের মতে উল্লেখযোগ্য অর্জন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রাথমিকভাবে মনোনয়ন পাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির কর্মী হিসেবে পরিচিত। অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সংসদ নির্বাচনের আগে উপদেষ্টা পদ ছাড়েন। বর্তমানে নির্বাচনকালীন সময়ে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন-পরবর্তী সময়ে জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির সৈয়দ রেজাউল করিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এছাড়া ঢাকা-৮ আসনে পরাজিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নামও দলীয় আলোচনায় রয়েছে।

এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন হতে পারে—এমন ধারণা নিয়েই দলটি প্রস্তুতি নিচ্ছে। এবারও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে জোটগত আলোচনায় বসবে দলটি।

দলীয় নেতারা বলছেন, সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয়লাভ এবং অন্য আসনগুলোতে উল্লেখযোগ্য ভোট পাওয়ায় সংগঠনের প্রতি জনসমর্থন বেড়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রেখে তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েই সিটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ