Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

নরসিংদীর কিশোরী ধর্ষণ ও হত্যা

নূরাকে ২৪ ঘণ্টায় ধরার আলটিমেটাম হাসনাত আবদুল্লাহর

নূরাকে ২৪ ঘণ্টায় ধরার আলটিমেটাম হাসনাত আবদুল্লাহর
ফাইল ছবি

নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ দাবি তোলেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, নরসিংদীর মাধবদী এলাকায় প্রায় ১৫ দিন আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫–৬ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর মেয়েটির বাবা স্থানীয়ভাবে বিচার চান এবং মহিষাসুরা ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেয়ান–এর কাছে অভিযোগ দেন।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, অভিযুক্তদের কাছ থেকে অর্থ নিয়ে ওই বিএনপি নেতা ও ইউপি সদস্য আপসের নামে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং মামলা করতে দেননি। উল্টো ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার পরামর্শ দেয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

তার পোস্টে আরও উল্লেখ করা হয়, চাপে পড়ে বুধবার বিকেলে কিশোরীকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন তার বাবা। সে সময় নূরা তাকে তুলে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সরিষা ক্ষেতে মেয়েটির লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন <<>> মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

এ ঘটনায় পুলিশ মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। তবে প্রধান অভিযুক্ত নূরা এখনো পলাতক।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার পোস্টে বলেন, এটি যথেষ্ট নয়। ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে ধরতে হবে। তিনি আরও দাবি করেন, আহম্মদ আলী দেওয়ানের ‘শক্তির উৎস’ হিসেবে যাদের ভূমিকা রয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ