Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

দেবিদ্বারে জোটের সমর্থন জসিম উদ্দিনকে

হাসনাতের লড়াইয়ে হেরে ট্রাকে উঠলো বিএনপি

হাসনাতের লড়াইয়ে হেরে ট্রাকে উঠলো বিএনপি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জোটগত সমীকরণে পরিবর্তন এসেছে। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় এ আসনে বিএনপি এবার জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে।

এর ফলে জামায়াত জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কুমিল্লা-৪ আসনে ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী না থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন দেয়া হচ্ছে। দল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থানকে শক্তিশালী করতে কেন্দ্রীয়ভাবে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন করার এবং তার পক্ষে মাঠে কাজ করার।

এএফএম তারেক মুন্সী আরও বলেন, দেবিদ্বারবাসীর কাছে বিএনপির নেতাকর্মীদের অনুরোধ—আপনারা ট্রাক প্রতীকের পাশে থাকুন এবং জসিম উদ্দিনের পক্ষে কাজ করুন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ সমর্থনের ফলে কুমিল্লা-৪ আসনে জোটের রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট রূপ পেয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল