Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ৬ মার্চ ২০২৬

জীবনের বিনিময়েও ‘জুলাই অভ্যুত্থান’ রক্ষা করা হবে: জামায়াত আমির

জীবনের বিনিময়েও ‘জুলাই অভ্যুত্থান’ রক্ষা করা হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষা করা হবে। তিনি বলেন, জুলাই আন্দোলন টিকে না থাকলে বিগত অন্তর্বর্তী সরকার, জাতীয় নির্বাচন ও নবগঠিত সরকারের অস্তিত্বও টিকে থাকবে না।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের সিন্দুর হলে খেলাফত মজলিস আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, দেশে আর কোনও ফ্যাসিবাদী শাসনের সুযোগ দেয়া হবে না এবং কেউ অন্যায় করে পার পাবে না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, নবগঠিত সরকার জুলাই সনদ ও গণভোট ইস্যুতে অপরাজনীতি শুরু করতে চাইছে। আদালতের মাধ্যমে গণভোটকে বিতর্কিত করার চেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি বলেন, গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে। তাই গণরায়ের প্রতি সম্মান জানিয়ে সরকারকে সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদ গঠন বিল উত্থাপন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইফতার মাহফিলটি যৌথভাবে পরিচালনা করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং অধ্যাপক আবদুল জলিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়েদ ফিরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি