Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ধর্ষণ-হত্যায় দোষীদের বিচার দাবি জামায়াত আমিরের

ধর্ষণ-হত্যায় দোষীদের বিচার দাবি জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

ঢাকা ও নরসিংদীতে সাম্প্রতিক ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান বলেন, রাজধানী ঢাকায় ৬ বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে এক স্কুলছাত্রীকে হত্যা—এ ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।

তিনি অভিযোগ করেন, এসব ঘটনার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত এবং কিছু ক্ষেত্রে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে। অপরাধীদের বিচারের বদলে ধর্ষকদের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেয়ার মতো ঘটনা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, শিশু তাহিয়া হত্যার ঘটনায় কার ইশারায় এটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা হয়েছিলো এবং কারা এখন মামলাটি তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে। তার দাবি, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং অপরাধীদের রক্ষা করা কোনও সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

তিনি বলেন, ইনসাফের প্রশ্নে কোনও আপস নয়। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে।

পোস্টের শেষাংশে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াত আমির। তিনি বলেন, দেশের সব মজলুম মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তাদের দল সোচ্চার থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য