Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ৬ মার্চ ২০২৬

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি বের করা হয়। ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বিতর্কিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের রায় পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

বিক্ষোভে অংশ নেয়া নেতা-কর্মীরা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে। সেখানে নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে তাকে এবং ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়।

এর একদিন পরই একই দাবিতে রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে কারচুপির মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হতে না দেয়ার অভিযোগে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা জরুরি।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদ এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী