Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা ট্র্যাজেডির শহীদদের কবরে জামায়াত আমীরের জিয়ারত

পিলখানা ট্র্যাজেডির শহীদদের কবরে জামায়াত আমীরের জিয়ারত
ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা সদস্যদের কবরে জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি ও দলের নেতাকর্মীরা রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে প্রবেশ করেন। সেখানে তারা শহীদ সেনা সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এর আগে সকালে পিলখানা হত্যাকাণ্ডে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কবরস্থানে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ওয়াকার-উজ-জামান, এম নাজমুল হাসান, হাসান মাহমুদ খাঁন এবং মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ সামরিক ট্র্যাজেডি হিসেবে পরিচিত এ ঘটনাকে স্মরণে রেখে ২০২৪ সাল থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা