Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০৪:১০, ৯ মার্চ ২০২৬

আপডেট: ০৪:১৩, ৯ মার্চ ২০২৬

মির্জা আব্বাসকে গোনার টাইম নেই, ভদ্র হতে শিখুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

মির্জা আব্বাসকে গোনার টাইম নেই, ভদ্র হতে শিখুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস–এর করা মানহানি মামলার খবর শুনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অতীতে ভয়াবহ নির্যাতনের মুখেও আপস করেননি, তাই কোনও ধরনের হুমকিকে তিনি ভয় পান না।

রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার শাসনামলে আমাকে ধরে নিয়ে উল্টো করে ঝুলিয়ে সারা রাত নির্যাতন করা হয়েছে। সে সময়ও আপস করিনি। তাই এখন কোনও হুমকিকে ভয় পাই না।

বিএনপি নেতা মির্জা আব্বাসকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনাকে গোনার টাইম নেই। ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ করলে কিভাবে আপনাকে সভ্য করতে হয়, তা আমাদের জানা আছে।

তিনি আরও বলেন, 

আপনি ঢাকা-৮ আসনে ফেল করেছিলেন। তারেক রহমান নিজে এসে আপনাকে রক্ষা করেছেন। এখনও সময় আছে ভদ্র হোন। আপনাদের কিভাবে সোজা করতে হয় তা আমাদের জানা আছে।

বক্তব্যের শুরুতে দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন পাটওয়ারী। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় সংস্কারের পক্ষে তারা সবসময় অবস্থান নিয়েছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে রিফর্মের পক্ষে। দেশের মানুষ ভারতের আধিপত্য মেনে নিতে রাজি নয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সহস্রাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী