Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৪৫, ৯ মার্চ ২০২৬

আপডেট: ০৫:৪৬, ৯ মার্চ ২০২৬

ফেসবুক পোস্ট ডাকসু ভিপির

হাদির খুনিদের দেশে এনে শাস্তির দাবি সাদিক কায়েমের

হাদির খুনিদের দেশে এনে শাস্তির দাবি সাদিক কায়েমের
ফাইল ছবি

শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে গ্রেফতার হওয়ার ঘটনায় তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আবু সাদিক কায়েম। তিনি বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযুক্তদের অনতিবিলম্বে বাংলাদেশের আইনের আওতায় আনা জরুরি।

রোববার (৮ মার্চ) রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এ ভিপি।

পোস্টে তিনি উল্লেখ করেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তিনি এটিকে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন।

আবু সাদিক কায়েম লিখেছেন, হত্যাকারীদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি এ হত্যাকাণ্ডের নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি।

ডাকসু ভিপি বলেন, এ ঘটনার পূর্ণ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে শক্ত বার্তা যাবে।

পোস্টের শেষাংশে তিনি জানান, বর্তমানে তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছেন। সেখানে থেকে তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদিসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের জন্য দোয়া করছেন এবং দেশবাসীর শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী