Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ১৪ জানুয়ারি ২০২৬

ছাত্র সংসদ নির্বাচন স্থগিত অগণতান্ত্রিক: সাদিক কায়েম

ছাত্র সংসদ নির্বাচন স্থগিত অগণতান্ত্রিক: সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, নিরাপত্তার অজুহাতে শিক্ষার্থীদের এ গণতান্ত্রিক অধিকার খর্ব করার সিদ্ধান্ত সাধারণ ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হওয়ার কথা ছিলো। কিন্তু একটি নির্দিষ্ট মহল এই নির্বাচন চায় না বলেই হঠাৎ করে নির্বাচন স্থগিতের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এসে ছাত্র সংসদের ভোট বন্ধ করা কোনোভাবেই যৌক্তিক নয়।

সাদিক কায়েম আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে প্রায় চার কোটি তরুণ ভোটার ও শিক্ষার্থীর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া স্থগিত করা হলে তরুণ সমাজের মধ্যে নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতা তৈরি হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার পথে বাধা সৃষ্টি করে।

তিনি জানান, বৈঠকে নির্বাচন কমিশন থেকে আশ্বাস দেয়া হয়েছে যে সঠিক সময়েই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখবে।

আসন্ন গণভোট প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ছাত্রসমাজ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাবে। তার ভাষায়, যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, তারা মূলত অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ও অপকর্মগুলো টিকিয়ে রাখতে চায়। ছাত্রসমাজ সে রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে বলেও তিনি মন্তব্য করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত