Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৫, ১০ মার্চ ২০২৬

আপডেট: ০১:০৫, ১০ মার্চ ২০২৬

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: আসিফ মাহমুদ

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী শক্তি আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের দ্বিতীয় তলায় জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় আসিফ মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সহাবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিভিন্ন ইস্যুতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সবসময় একটি সৌহার্দ্যপূর্ণ মনোভাব দেখা যায়। দেশের প্রতিটি ক্যাম্পাসে এমন বন্ধুত্বপূর্ণ ও সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠার প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, এ আয়োজনের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা যেন আবারও উজ্জীবিত হয়েছে। তিনি বলেন, বৈচিত্র্যের নামে সমাজে যে বিভাজন তৈরি হচ্ছে, তা যেকোনও মূল্যে বন্ধ করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা